Homeজেলা সংবাদপাবনায় শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী পালিত

পাবনায় শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী পালিত

এস এম আলম, ২২ অক্টোবর: ভক্তি শ্রদ্ধা আর পুজা-অর্চনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে পাবনায় পালিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী। এ দিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত পুজা মন্ডপ গুলোতে ছিল ভক্ত আর দর্শনার্থীদের উপচে পড়া ভীর। রাতে পাবনার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু। এসময় তার সাথে ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক,আব্দুল্লাহ আল মামুন সাবেক সদস্য ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বাংলাদেশ আওয়ামীলীগ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, সদর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ খান, জয়কালী মন্দিরের সভাপতি বিনয় জ্যোতি কুন্ডু, জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক প্রলয় চাকী, প্রবাসী প্রকৌশলী আব্দুল হালিম, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম সহ স্থানীয় বিশিষ্ট জনেরা। তাঁরা শহরের জয়কালবাড়ি মন্দির,রামকৃষ্ণ সেবাশ্রম, মদনমোহন জিও দেব বিগ্রহ মন্দির ও শ্রী শ্রী মা মন্দির সহ বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন কালে সার্বজনিন দুর্গাৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি, আইন শৃংখলা সহ পুজা মন্ডপের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments