এস এম আলম, ২৩ অক্টোবর: পাবনার কৃতিসন্তান সিঙ্গাপুরে চিকিৎসাধীন মহামান্য রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয়েছে কোরআন খতম এবং দোয়া মাহফিল। সকালে পাবনা সদর গোরস্থান মাদ্রাসায় অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলমের আয়োজনে এ দোয়া মাহফিলে বক্তব্য দেন প্রবাসী প্রকৌশলী মো: আব্দুল হালিম। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার খতিব মাওলানা গোলাম রব্বানী। উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম, হাফেজ মাওলানা আল আমিন, হাফেজ মাওলানা আজিজুল হক। মাহফিলে মাদ্রাসার শতাধিক এতিম শিশু রাষ্ট্রপতির সুস্থ্যতা কামনায় প্রার্থনা করে।




