Homeজেলা সংবাদসাংবাদিক এস এম আলম এর ভাগ্নি উম্মে কাওসার সুরভী এবং ছোট বোন...

সাংবাদিক এস এম আলম এর ভাগ্নি উম্মে কাওসার সুরভী এবং ছোট বোন নাসিমা আশরাফ এর মৃত্যুবার্ষিকী পালিত

এস এম আলম, ২৩ অক্টোবর: সাংবাদিক এস এম আলম এর ভাগ্নি ও নতুন চোখ পত্রিকার সম্পাদক উম্মে কাওসার সুরভী এবং ছোট বোন নাসিমা আশরাফ এর মৃত্যুবার্ষিকীতে পাবনা আরিফপুর সদর গোরস্থানে কোরআন খতম, কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সকালে পাবনা সদর গোরস্থান মাদ্রাসায় আবুধাবী প্রবাসী প্রকৌশলী মো: আব্দুল হালিম আয়োজনে এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আলম। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার খতিব মাওলানা গোলাম রব্বানী। মাহফিলে আরও উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা ফরিদুল ইসলাম, হাফেজ মাওলানা আল আমিন, হাফেজ মাওলানা আজিজুল হক, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর সহকারী সম্পাদক মেজবাহ উদ্দিন শাইন, সহকারী শিক্ষক আইডিয়াল ল্যাব্রেটরি স্কুল অ্যান্ড কলেজ । মাহফিলে মাদ্রাসার শতাধিক এতিম শিশু অংশগ্রহণ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments