এস এম আলম, ৩০ অক্টোবর: স্তন ক্যানসার সচেতনামুলক মাস উপলক্ষে স্কয়ার টয়লেট্রিজ ও স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে পাবনায় কর্মরত স্কয়ার গ্রুপের বিভিন্ন প্লান্টের ১২৭ জন নারী সহকর্মীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামুলক অনুষ্ঠান। দুপুরে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেক। বক্তব্য দেন স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানা ব্যবস্থাপক আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক মো: আবু তাহের, মানব সম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মো: আব্দুল হান্নান, ব্যবস্থাপক হারুন অর রশিদ, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক দেলোয়ার হোসেন, মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো চীফ উৎপল মির্জা, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সিনিয়র এক্সজিকিউটিভ সরকার শিবলী শরীফ ও অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম এবং স্কয়ারের গ্রুপের বিভিন্ন প্লান্টের কর্মকর্তারা। অনুষ্ঠানে ক্যানসার সচেতনতা নিয়ে নারী সহকর্মীদের সাথে মতবিনিময় করেন প্লান্ট চিকিৎসক ডা. সেজুতি তাসনিম।



