এস এম আলম, ৬ অক্টোবর : পাবনায় একটি চোরাই মাইক্রোবাস এবং বিপুল পরিমান ইলেকট্রনিক্স সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম জানান, গত ২৩ সেপ্টেম্বর রাতে সুজানগরের উদয়পুর বাজারে একটি ইলেক্ট্রনিক্সের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ চোর চক্রের প্রধান পাবনা পৌর এলাকার কাচারী পাড়ার বাবু প্রামানিককে গ্রেফতার করে।পরে বাবুর দেয়া তথ্য অনুযায়ী পুলিশ একটি চোরাই মাইক্রোবাস, এল ই ডি টিভি, ক¤িপউটার, বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন সহ বিপুল সংখ্যক ইলেক্ট্রনিক্স সামগ্রী উদ্ধার করে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন
পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম এর প্রেস ব্রিফিং
RELATED ARTICLES
