Homeজাতীয়দু-তিন দিন তাপমাত্রা কমবে, এরপর বাড়তে পারে

দু-তিন দিন তাপমাত্রা কমবে, এরপর বাড়তে পারে

এরই মধ্যে রাতের তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। আগামী দু-তিন দিন তাপমাত্রা আরও কিছুটা কমে ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবারের মতো বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালেও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ঢাকার আকাশ আংশিক মেঘলা রয়েছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।শুক্র ও শনিবার সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে জানিয়ে এ আবহাওয়াবিদ বলেন, এর পরের পাঁচ দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ছিল সীতাকুণ্ডে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments