Homeজেলা সংবাদপাবনায় পালিত বিশ্ব মৃত্তিকা দিবস

পাবনায় পালিত বিশ্ব মৃত্তিকা দিবস

এস এম আলম, ৫ ডিসেম্বর: পাবনায় পালিত হয়েছে বিশ্ব মৃত্তিকা দিবস। সকলে এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক বর্মকর্তা ড. মো: ফারুক হোসেনের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ। প্রেজেন্টেশন উপস্থাপনা করেন উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন জেলা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মামুন আল আহসান চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সিদ্দিক হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বৈজ্ঞানিক কর্মকর্তা এসআরডিআই কে এম নাজমুল। পরে মৃত্তিকা সম্পদ সুরক্ষায় অবদানের জন্য ২জন কৃষককে পুরস্কৃত করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments