Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রকে ৫০ বিলিয়ন ডলার জরিমানা করলো ইরান

যুক্তরাষ্ট্রকে ৫০ বিলিয়ন ডলার জরিমানা করলো ইরান

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার দায়ে যুক্তরাষ্ট্রকে প্রায় ৫০ বিলিয়ন অর্থাৎ ৫ হাজার কোটি ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন তেহরানের একটি আদালত। বুধবার সোলাইমানি হত্যার ক্ষতিপূরণ হিসেবে এমন নির্দেশ দিয়েছে ইরানের বিচার বিভাগ।ইরানের আইন মন্ত্রণালয়ের বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, কাসেম সোলাইমানিকে হত্যার বিচার চেয়ে আদালতে ৩ হাজার ৩০০ জনের বেশি মানুষ মামলা করেছেন। সেই মামলার বিচারে মার্কিন সরকারকে বস্তুগত, নৈতিক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ হিসেবে ৪৯ কোটি ৭০ লাখ ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।জানা গেছে, এ মামলায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, মার্কিন সরকার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও সাবেক প্রতিরক্ষা সচিব মার্ক এসপারসহ ৪২ জনকে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

২০২০ সালের ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরের কাছে একটি ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। ওই ঘটনায় ৬২ বছর বয়সী জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকি লেফটেন্যান্ট আবু মাহদি আল-মুহান্দিস নিহত হন।ওই হামলার কয়েকদিন পরে ইরাকে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ওয়াশিংটন দাবি করেছিল, হামলায় কয়েক ডজন সৈন্য মানসিক সমস্যায় ভুগে।ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিদেশ অভিযান শাখা কুদস ফোর্সের নেতৃত্ব দিতেন কাসেম সোলাইমানি। ছিলেন দেশটির অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি ইরান-ইরাক যুদ্ধের (১৯৮০-১৯৮৮) নায়ক হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments