Homeজাতীয়বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি

বৃষ্টিতে ঢাকার বায়ুর মানের উন্নতি

বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, দূষণ মাত্রার দিক থেকে ঢাকার অবস্থান ৩১তম। বৃষ্টির কারণে ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) বেলা ১১টা ৪৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।তালিকার শীর্ষে অবস্থান করা লাহোরের দূষণ স্কোর ৩০২ অর্থাৎ সেখানকার বায়ু দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের আরেকটি শহর করাচি। এই শহরটির স্কোর ১৮৭ অর্থাৎ সেখানকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি।অন্যদিকে, রাজধানীর ঢাকার স্কোর ৯০ অর্থাৎ রাজধানীর বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।রাজধানী ঢাকার বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল চলতি বছরের জানুয়ারিতে, যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments