Homeজেলা সংবাদমানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

এস এম আলম, ১০ ডিসেম্বর: সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের আয়োজনে একটি র‍্যালী বের করা হয় র‍্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান এর সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, এনএসআই এর উপপরিচালক কামরুল হাসান, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, সরকারি কৌশলী (পিপি) অ্যাডভোকেট আব্দুস সামাদ খান রতন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments