Homeজেলা সংবাদপাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এস এম আলম, ১৪ ডিসেম্বর: পাবনায় শ্রদ্ধা আর ভালবাসায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরী ও পাবনা প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। পরে দিবসটির তাৎপর্য নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, সিভিল সার্জন ড. শহিদুল্লাহ দেওয়ান, জেলা পরিষদের চ্যেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সাবেক পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. জামাল উদ্দিন সহ স্থানীয় বিশিষ্ট জনেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments