Homeজেলা সংবাদপাবনায় যথাযোগ্য মর্যাদা মহান বিজয় দিবস পালন

পাবনায় যথাযোগ্য মর্যাদা মহান বিজয় দিবস পালন

এস এম আলম, ১৬ ডিসেম্বর: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পাবনার সর্বত্র মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকালে ৩১ বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করে জেলা প্রশাসন। এরপর মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ও দুর্জয় পাবনায় পুষ্পপস্তবক অর্পন করেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, জেলা প্রশাসক পত্নী রিফা তাবাসসুম দ্যুতি সহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, সমাজিক, সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও শহীদ আমিন উদ্দিন স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে ও আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সংবর্ধনা দেন। কুচকাওয়াজে অংশ নেন স্কয়ার স্কুল এন্ড কলেজ, পাবনা কালেক্টরী স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ সহ বিভিন্ন সরকারী বেসরকারী স্কুল কলেজ ও প্রতিষ্ঠান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

স্কয়ার স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীবৃন্দ
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments