
এস এম আলম, ১৬ ডিসেম্বর: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধা জানিয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে পাবনার সর্বত্র মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহীদ আমিনুদ্দিন স্টেডিয়ামে কুচকাওয়াজে পর পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুন্সি, জেলা প্রশাসক পত্নী রিফা তাবাসসুম দ্যুতি, পুলিশ সুপার পত্নী । পুরস্কার গ্রহন করেন রুজহান জামান। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা: শহিদুল্লাহ সহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।


