Homeজেলা সংবাদপাবনায় প্রার্থীদের প্রতিক বরাদ্দ

পাবনায় প্রার্থীদের প্রতিক বরাদ্দ

এস এম আলম, ১৮ ডিসেম্বর: দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। সকালে পাবনার ৫টি আসনের প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেয়া হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান প্রতিক বরাদ্দ দেন। এ সময় জেলা সিনিয়র নিবাচন কর্মকর্তা মাহবুবুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাবনার ৫টি আসনে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় প্রার্থীদের তাদের দলীয় প্রতিক বরাদ্দ দেয়া হয়। এর বাইরে পাবনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদ ট্রাক প্রতিক, পাবনা-২ আসনে বিএনএম প্রার্থী ডলি সায়ন্তনী নোঙর প্রতিক, পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ ট্রাক প্রতিক এবং পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস ঈগল প্রতিক বরাদ্দ পান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments