Homeজেলা সংবাদপাবনায় শুরু হয়েছে জব ফেয়ার

পাবনায় শুরু হয়েছে জব ফেয়ার

এস এম আলম, ৩০ ডিসেম্বর: কারিগরি প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষনার্থীদের দেশি-বিদেশী কর্মসংস্থান সৃষ্টির লক্ষে পাবনায় শুরু হয়েছে জব ফেয়ার। সকালে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহম্মেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রশিক্ষন কেন্দ্রের অধ্যক্ষ মোকসেদুল আলম, কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক আখলাকুজ্জামান, পাবনা পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের অধ্যক্ষ আতিকুর রহমান সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক ইনচার্জ পাবনা টিটিসি অমল কুমার। পরে একটি র‌্যালী বের হয়। এ ফেয়ারে স্কয়ার ফার্মা সহ দেশের ১৪টি শিল্প প্রতিষ্ঠান শতাধিক প্রশিক্ষিত কর্মীকে চাকুরীর জন্য নির্বাচিত করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments