Homeজাতীয়ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর

ঢাকার বায়ু আজ অস্বাস্থ্যকর

বায়ুদূষণের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে তিন নম্বরে। মঙ্গলবার (১ নভেম্বর) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।তালিকার শীর্ষে থাকা কলকাতার স্কোর ২৫০ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে পাকিস্তানের করাচি। শহরটির স্কোর ২১০ অর্থাৎ সেখানকার বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর।তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এই শহরের দূষণ তালিকায় স্কোর ২০০ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।এরপরে রয়েছে ভারতের আরেক শহর দিল্লি। সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments