Homeজেলা সংবাদপাবনা জেলা স্কুলে বই উৎসব উদযাপিত

পাবনা জেলা স্কুলে বই উৎসব উদযাপিত

এস এম আলম, ২ জানুয়ারি: পাবনা জেলা স্কুলে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে বই উৎসব। সকালে পাবনা জেলা স্কুলে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা, জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইউসুফ রেজা, পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক তুষার কুমার দাশ সহ ছাত্র ও অভিভাবকবৃন্দ। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উৎফুল্ল শিক্ষার্থী ও অভিভাবকেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments