এস এম আলম, ১৭ জানুয়ারি: রোটারী ক্লাব অব এভার গ্রীন পাবনা এর উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। দুপুরে পাবনা এসোর্ট হাসপাতালের হল রুমে দুঃস্থ অসহায়দের এই শীতবস্ত্র তুলেদেন অতিথিবৃন্দরা। পাবনা রোটারী ক্লাব অব এভার গ্রীন সাবেক সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব এভার গ্রীন কোষাধ্যক্ষ মুরাদ চৌধুরী, ববুল হোসেন, আ: ছালাম, শ্যামলী সাহা, নিতাই চন্দ্র, কমল চন্দ্র, রফিকুল হাসান। এসময় ২শ গরিব দুঃস্থ, অসহায় মানুষদের শীতবস্ত্র বিতরণ করা হয়।

