Homeজেলা সংবাদপাবনার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

পাবনার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

এস এম আলম, ২২ জানুয়ারি: শৈত্যপ্রবাহ ও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় পাবনা জেলায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার (২২ জানুয়ারি) বন্ধ ঘোষণা করা হয়েছে। পাবনায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১১৩৬ টি ও উচ্চ বিদ্যালয়ের সংখ্যা ৫২৮ টি। রবিবার (২১ জানুয়ারি) রাতে পাবনা জেলা শিক্ষা অফিসার রোস্তম আলী হেলালী ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মোহাম্মদ ইউসুফ রেজা স্বাক্ষরিত পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সাথে মাধ্যমিক শিক্ষা দপ্তর থেকেও একই কারণে একইদিনে এই নির্দেশনা জারী করা হয়েছে। উল্লেখ্য, পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক জানান, সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (২১ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। এর আগে গত শনিবার (২০ জানুয়ারি) রেকর্ড করা হয় ১০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments