Homeখেলাধুলাবিপিএলে আর খেলবেন না শোয়েব মালিক

বিপিএলে আর খেলবেন না শোয়েব মালিক

ফরচুন বরিশালের হয়ে বিপিএল খেলতে এসেই বড় খবর দিয়েছিলেন ভক্তদের। ছবি প্রকাশ করে তৃতীয় বিয়ের কথা প্রকাশ্যে জানিয়ে দিয়েছিলেন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক।বরিশালের হয়ে ঢাকা পর্বের তিনটি ম্যাচই খেলেন তিনি। এরপর ব্যক্তিগত কাজে যান দুবাই। কথা ছিল, সিলেট পর্বেই এসে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।কিন্তু শোয়েব মালিক আর ফিরে আসবেন না বাংলাদেশে। অর্থ্যাৎ এবারের বিপিএল আর খেলবেন না ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। ফরচুন বরিশাল থেকেই জানানো হয়েছে এ তথ্য।এক বিবৃতিতে ফরচুন বরিশাল জানিয়েছে, ‘এই মৌসুমের জন্য শোয়েব মালিক বিপিএল ছেড়েছেন।’ বরিশাল ফ্রাঞ্চাইজিটির সূত্র মারফতই জানা গেছে, শোয়েব মালিকের পরিবর্তে তারা নিয়ে আসছে আরেক পাকিস্তানি আহমেদ শেহজাদকে।ফরচুন বরিশালের হয়ে খেলেছেন মাত্র তিনটি ম্যাচ। যদিও ভালো পারফরম্যান্স করতে পারেননি তিনি। রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে ১৮ বলে অপরাজিত ছিলেন ১৭ রানে।খুলনার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেন ৬ বলে অপরাজিত ৫*। কুমিল্লার বিপক্ষে তৃতীয় ম্যাচে ৬ বলে ৭ রান। বল হাতে নিয়েছেন মাত্র ১ উইকেট। ফরচুন বরিশাল জয় পেয়েছে মাত্র এক ম্যাচে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments