Homeজাতীয়ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর

ঢাকার বায়ু আজ খুবই অস্বাস্থ্যকর

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। অপরদিকে, রাজধানী ঢাকা রয়েছে দ্বিতীয় অবস্থানে। শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল ৮টা ৫৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।তালিকায় শীর্ষে থাকা দিল্লির দূষণমাত্রার স্কোর ৩৩৪ অর্থাৎ সেখানকার বাতাস বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার দূষণ স্কোর ২৯৮ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা। এই শহরটির বায়ুর মানও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments