Homeআন্তর্জাতিক২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় শিক্ষার্থী নেবে ফ্রান্স

২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় শিক্ষার্থী নেবে ফ্রান্স

আগামী ছয় বছরে ভারত থেকে ৩০ হাজার শিক্ষার্থী নেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ ফ্রান্স। শুক্রবার (২৬ জানুয়ারি) ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে এই ঘোষণা দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।গত বছর ফ্রান্সের বাস্তিল দিবস বা জাতীয় উৎসবে প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর ওই সফরের এক মাস পরেই ম্যাক্রোঁ ভারতীয় শিক্ষার্থীদের জন্য ফ্রান্সে পড়ালেখার সুযোগ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন।

২০২৩ সালের সেপ্টেম্বরের শুরুতে ওই ঘোষণা দেওয়ার পরে ভারতে ফরাসি দূতাবাস আরও বেশি ভারতীয় শিক্ষার্থী আকৃষ্ট করার জন্য পাঁচ বছরের স্বল্পস্থায়ী শেনজেন ভিসাসহ বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছিল। সেসব উদ্যোগকে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্বের তিনটি স্তম্ভের একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে নিজের এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে মাক্রোঁ লিখেছেন, ২০৩০ সালের মধ্যে ৩০ হাজার ভারতীয় শিক্ষার্থী ফ্রান্সে পড়াশোনার সুযোগ পাবেন এবং ফ্রান্স এই লক্ষ্যপূরণে প্রতিশ্রুতিবদ্ধ।

২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। ১৯৫০ সালে এই দিনেই ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। প্রতি বছরই এই দিনে রাজধানী নয়া দিল্লির রাজপথে কুচকাওয়াজ হয়। প্রতিবারের অনুষ্ঠানেই কোনো না কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানায় ভারত। এ বছর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমন্ত্রণ প্রস্তাব ফিরিয়ে দিলে ফরাসি প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানায় ভারত।

প্রজাতন্ত্র দিবসের একদিন আগেই বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতে চলে আসেন মাক্রোঁ। দিল্লি নয়, প্যারিস থেকে মাক্রোঁ প্রথম নামেন রাজস্থানে। সেখানকার একাধিক ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখার পর সেদিনই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি।জানা গেছে, বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরপর শুক্রবার সকালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে অংশ নেওয়ার আগে ভারতীয় শিক্ষার্থীদের জন্য ওই ঘোষণা দেন মাক্রোঁ।মাক্রোঁ জানিয়েছেন, আগে ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য গেলে ফরাসি ভাষা শিখতে হতো। কিন্তু এখন আর তা বাধ্যতামূলক নয়। ফরাসি না জেনেও ফ্রান্সে পড়তে যাওয়া যাবে। তাছাড়া উচ্চশিক্ষায় ভারত ও ফ্রান্স একসঙ্গে আরও অনেক কাজ করবে। এমনকি, ফ্রান্স সরকার সে দেশে বসবাসরত প্রাক্তন ভারতীয় শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়াও সহজতর করবে বলে জানান ম্যাক্রোঁ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments