Homeজেলা সংবাদপাবনায় মা ও তার শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা

পাবনায় মা ও তার শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা

এস এম আলম, ২৬ জানুয়ারি
পাবনার চাটমোহরে মা ও তার শিশু ছেলে সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এর আগে বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে তাদের হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন লাবনী খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন (৮) দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী-সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।

স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পরে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এমনি কারো সঙ্গে শত্রুতা ছিল না তাদের। কে বা কারা তাদের এভাবে হত্যা করা হয়েছে সেটা প্রশাসন ভালো বলতে পারবেন।

স্থানীয় মেম্বার মো. নান্নু বলেন, ওই বাড়িতে ওই মহিলা, তার শিশু ছেলে ও শ্বাশুড়ি বসবাস করতেন। বাড়ির ভবন তৈরি কাজ চলছে। ধারণা করা হচ্ছে- কেউ হয়তো টাকা পয়সা চুরি বা ডাকাতি করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। মহিলা মরদেহ রান্না ঘরে পড়েছিল এবং ছেলেটির মরদেহ পাশের এক গাছেে ঝুলছিল।

এ বিষয়ে যোগাযোগ করা হলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments