Homeখেলাধুলা এফ এ কাপের পঞ্চম রাউন্ডে লিভারপুল

 এফ এ কাপের পঞ্চম রাউন্ডে লিভারপুল

ইয়ুর্গেন ক্লপের দায়িত্ব ছাড়ার ঘোষণার প্রথমবারের মতো খেলতে নেমেছিল লিভারপুল। যে কারণে সবারই নজর ছিল এই ম্যাচের দিকে। মাঠের খেলায় কী করে তার শিষ্যরা সেটি দেখার জন্য উৎসুক ছিল ফুটবলপ্রেমীরা। তবে এই ম্যাচে ক্লপকে আবেগময় জয়ই এনে দিয়েছে লিভারপুল। নরউইচকে ৫-২ গোলে হারিয়ে এফএ কাপের পঞ্চম রাউন্ডে উঠে গেছে অল রেডরা।গত শুক্রবার ক্লপ জানিয়ে দিয়েছেন, এই মৌসুেমের পর আর অ্যানফিল্ডে থাকবেন না তিনি। কাজ করার জন্য যথেষ্ঠ শক্তি পাচ্ছেন না বলে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন লিভারপুল কোচ।

জয় পেয়ে ম্যাচের শেষে আবেগী ক্লপ বলেন, ‘এটি আবেগপূর্ণ কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে হবে। ক্লপ একটি সংবাদ সম্মেলনে বলেছেন। আমি সব বার্তা পেয়েছি। আমি কাঠের তৈরি নই। এটি জড়িত প্রত্যেকের কাছ থেকে একটি সেরা পারফরম্যান্স ছিল, সত্যিই ভালো।লিভারপুল ম্যানেজার আরও বলেন, ‘এটা স্পষ্ট যে আপনি যখন আমাদের মতো খেলায় দাপট দেখাতে পারবেন এবং আমরা যদি কিছু জায়গায় উন্নতি করি তবে আমরা আরও গোলের সুযোগ তৈরি করতে পারতাম।’গতকাল রোববার রাতে লিভারপুলের হয়ে গোল করেন- কার্টিস জোনস, দারউইন নুনিয়েজ, দিয়াগো জোতা, ভিরগিল ফর ডিক ও রায়ান গ্রাভেনবার্ক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments