এস এম আলম, ১৭ এপ্রিল: পাবনায় পালিত হয়েছে ঐতিহাসিক মুজিব নগর দিবস। এ উপলক্ষে দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজীর, স্থানীয় সরকারের উপপরিচালক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা। সভায় অংশ নেন জেলার বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান সহ স্থানীয় বিশিষ্টজনেরা।

