এস এম আলম, ২০ এপ্রিল: পাবনার আমিনপুরের কাজিরহাট ফেরিঘাট থেকে বিপুল পরিমাণ ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাক জব্ধ করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ট্রাকগুলোর চালক ও হেলপারসহ ২৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দিন ব্যাপী কাজিরহাট ফেরিঘাট এলাকা থেকে এসব ট্রাক এবং চালক ও হেলপারদের আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইমরান মাহমুদ তুহিন জানান, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো সিলেটের জয়ন্তপুর সীমান্ত থেকে সড়ক পথ হয়ে ফেরিপার হয়ে কাজিরহাট ফেরি ঘাটে আসে। এ সময় জেলা গোয়েন্দা পুলিশের দল ভারতীয় চিনি বোঝাই ট্রাক গুলেঅ জব্দ করে আটক করে ট্রাকের চালক হেলপারসহ ২৩ জনকে। চিনি গুলো উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। পাবনার পুলিশ সুপার (এসপি) আকবর আলী মুন্সী জানান, ভারতীয় চিনি বোঝাই ট্রাকগুলো আরিচা পার হয়ে পাবনার কাজিরহাট ঘাটে আসলে ডিবি পুলিশ আটক করে। এসময় তারা মালামালের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সে গুলো জব্দ করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের পর আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানান এসপি আকবর আলী মুন্সী।
