এস এম আলম, ১৩ এপ্রিল: তৃতীয় দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার সদর আটঘড়িয়া ও ঈশ্বরদী উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লটারীর মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন রিটার্ণিং কর্মকর্তা। পাবনা সদরে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল হাসান শাহীন পেয়েছেন মোটরসাইকেল, আওয়ামীলীগ নেতা কামিল হোসেন কাপ-পিরিচ, আবু সাইয়িদ খান হেলিকপ্টার, রফিকুল ইসলাম রুমন আনারস এবং মোশারফ হোসেন পেয়েছেন ঘোড়া প্রতীক।

