এস এম আলম, ১৩ এপ্রিল: স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সর্বজনীন পেনশন স্কিমের গুরুত্ব নিয়ে পাবনায় জেলা তথ্য অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা ও মতবিনিময় সভা। সকালে কারিগরি প্রশিক্ষন কেন্দ্র মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন সরকারি শহীদ বুলবুল কলেজের অধ্যক্ষ প্রফেসর বাহেজ উদ্দিন। কারিগরি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ মকছেদুল আলমের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুর রহমান ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা সামিউল আলম। সভায় বিদেশগামী প্রশিক্ষিত শতাধিক কর্মী অংশগ্রহন করেন।
