এস এম আলম, ১৩ এপ্রিল: পাবনায় সর্বোচ্চ তেল জাতীয় ফসল উৎপাদন করায় পুরস্কৃত করা হয়েছে ৬ জন কৃষককে। দুপুরে খামার বাড়ি হলরুমে কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড. মো: জামাল উদ্দিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা মো: সাইফুল ইসলাম ও অতিরিক্ত উপ-পরিচালক মো: রোকুনুজ্জামান সহ কৃষি বিভাগের উর্ধ্বত্বন কর্মকর্তা ও পুরস্কারপ্রাপ্ত কৃষকরা। তেলা জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের উৎসাহিত করার লক্ষে এ পুরস্কার প্রবর্তন করা হয়েছে বলে জানান বক্তারা।
পাবনায় সর্বোচ্চ তেল জাতীয় ফসল উৎপাদন করায় ৬ জন কৃষক পুরস্কৃত
RELATED ARTICLES
