এস এম আলম, ৩০ মে: ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পাবনায় নিরাপদ মাতৃত্ব দিবস ২০২৪ পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো ” হাসপাতালে সন্তান প্রসব করান,মা ও নবজাতকের জীবন বাঁচান।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ডা. মোঃ রফিকুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ওবায়দুল্লাহ ইবনে আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও জি এস বি ,পাবনা এর সভাপতি ডাঃ শাহিন ফেরদৌস সানু এবং ডাঃ সাবেরা গুলরুখ। এছাড়া গাইনী বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ নার্গিস সুলতানা সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ, ইন্টার্ন চিকিৎসক, নার্সবৃন্দ, মিডয়াইফ নার্স এবং অত্র হাসপাতালের আর এম ও ডাঃ মোঃ জাহিদুল ইসলাম। উক্ত সভায় বক্তব্য প্রদান করেন ডাঃ আকসাদ আল মাসুর আনন সাধারণ সম্পাদক বি এম এ পাবনা, ডাঃ জাহেদী হাসান রুমী বিভাগীয় প্রধান অর্থপেডিক্স, ডাঃ গৌতম কুমার ঘোস বিভাগীয় প্রধান সার্জারী, ডাঃ নিতিশ কুমার কুন্ডু শিশু বিশেষজ্ঞ , ডাঃ সাবেরা সুলতানা বিশ্বাস আসমানি কন্সালটেন্ট গাইনী, ডাঃ সালেহ মোহাম্মদ আলী মেডিসিন বিশেষজ্ঞ, ডাঃ ইক্তেদার রহমান, ডাঃ মোঃ শাহরিয়ার কবীর, ডাঃ মোহাম্মদ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ ফারজানা মেহজাবিন, বিষয়বস্তু উপস্থাপন করেন ডাঃ তাহমিনা সুলতানা।

