Homeজেলা সংবাদইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম ফর এডুকেশন প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড...

ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম ফর এডুকেশন প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ এর গৌরবময় সাফল্য

এস এম আলম, ২ জুন: ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম ফর এডুকেশন প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে গৌরবময় সাফল্য অর্জন করেছে স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ। স¤প্রতি ঢাকায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল লিডারশিপ প্রোগ্রাম ফর এডুকেশন প্রতিযোগিতা-২০২৪ এ জাতীয় পর্যায়ে গৌরবময় সাফল্য অর্জন করেছে পাবনার স্কয়ার কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন আয়োজিত এ প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের চুড়ান্ত পর্বে উচ্চ মাধ্যমিক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে এ স্কুলের একাদশ শ্রেনীর শিক্ষার্থী সায়মা খন্দকার। সে ফুল ফান্ডেড স্কলারশিপে মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ পেয়েছে। এছাড়াও এ প্রতিযোগিতায় মাধ্যমিক, জুনিয়র ও প্রাথমিক বিভাগেও সাফল্যের স্বাক্ষর রেখেছে এ স্কুলের একাদশ শ্রেনীর শিক্ষার্থী ফাইজা রহমান, দশম শ্রেনীর শিক্ষার্থী ফারিয়া ইসলাম ঐশি, ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী নিশাথ তাসনিম লুবা, পঞ্চম শ্রেনীর শিক্ষার্থী সাজিদ আহমেদ এবং লাবিবা নুজহাত। এ সাফল্যের জন্য তারাও মালয়েশিয়ায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ গ্রহনের সুযোগ পেয়েছে। এ সাফল্যের জন্য শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ও স্কুলের অধ্যক্ষ খতিব শাহানাজ সুলতানা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments