এস এম আলম, ২ জুলাই: পাবনায় শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্ণামেন্ট। বিকেলে শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পালন, অতিরিক্ত পুলিশ সুপার পদন্নতি মাসুদ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শহিদুল হক মানিক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস মুস্তাকিম সবুজ, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ইদ্রিস আলী, জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম সহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। উদ্বোধনী দিনের খেলায় দোগাছি স্কুল এন্ড কলেজ ২-১ হলে পরাজিত করে সরকারি মোঃ ইয়াসিন আলী ডিগ্রী কলেজ ফরিদপুরকে। অপর খেলায় বেড়া সরকারী কলেজ ৪-৩ গোলে ভাক্সগুড়া ইউনিয়ন স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে এ টুর্ণামেন্টে জেলার ৯ উপজেলা থেকে ৯টি কলেজ অংশ নিচ্ছে।

