Homeখেলাধুলাচেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগ শুরু ম্যানসিটির

চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগ শুরু ম্যানসিটির

মৌসুমের প্রথম ম্যাচটাই হলো হাইভোল্টেজ। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি মুখোমুখি হলো চেলসির। নতুন কোচ এনজো মারেসকার অধীনে এবারের প্রিমিয়ার লিগ শুরু করলো তারা। কিন্তু প্রথম ম্যাচেই ব্লুজদের মুখোমুখি হতে হলো ম্যানসিটির।হাইভোল্টেজ ম্যাচে জয় দিয়েই শুরু করলো ম্যানসিটি। চেলসিকে তারা হারালো ২-০ গোলের ব্যবধানে। উদ্বোধনী ম্যাচেই গোল পেলেন সিটির গোলমেশিনখ্যাত আরলিং হালান্ড। তার গোলেই শুভ সূচনা পেপ গার্দিওলার দলের। অন্য গোলটি করেন মাতেও কোভাচিস।

চেলসির ঘরের মাঠ স্টামফোর্ড ব্রিজেই অনুষ্ঠিত হয় ম্যাচটি। প্রায় ৪০ হাজার দর্শক পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়লো। এ নিয়ে সিটির জার্সিতে শততম ম্যাচ খেললেন আরলিং হালান্ড। এই ১০০ ম্যাচে তিনি গোল করেছেন ৯১টি।ম্যাচের ১৮তম মিনিটেই সিটিকে মৌসুম শুরুর গোল উপহার দেন হালান্ড। বার্নার্ডো সিলভার কাছ থেকে বল পেয়ে চেলসির মার্ক চুচুরেলা এবং ওয়েসলি ফোফানাকে কাটিয়ে দারুণ শটে পরাস্ত করেন ব্লুজদের গোলরক্ষক রবার্ট সানচেজকে।

স্কাই স্পোর্টসকে ম্যাচের পর হালান্ড বলেন, `তিন পয়েন্ট, পারফেক্ট স্টার্ট হলো আমাদের। আমি জানি সত্যি কী করতে হবে। আমি মনে করি, এটা সত্যিই দারুণ এক গোল ছিল। মনে পড়ে, গত বছর সে (রবার্ট সানচেজ) দারুণ একটি গোল সেভ করেছিলো আমার বিপক্ষে। যা আমাকে দারুণ যন্ত্রণা দিয়েছিলো। সত্যিই এবার দারুণ একটি গোল করলাম।‘মাতেও কোভাচিস ৮৪ মিনিটে দ্বিতীয় গোল করে ম্যানসিটির জয় নিশ্চিত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments