Homeফিচার সংবাদপাবনায় ইউনিভিার্সাল গ্রুপের সংবাদ সম্মেলন

পাবনায় ইউনিভিার্সাল গ্রুপের সংবাদ সম্মেলন

এস এম আলম, ২৪ আগস্ট: বিগত সরকারের সময় ভ্যাটের কতিপয় কর্মকর্তার ঘুষ দুণীতি অনিয়মের কারনে হুমকিতে পড়েছে ইউনিভিার্সাল গ্রুপ। অনিশ্চিত হয়ে পড়েছে এ গ্রুপে কর্মরত হাজার হাজার মানুষের জীবন জীবিকা। এমনটাই দাবী করেছেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস সোহানী হোসেন। দুপুরে রোটারী ক্লাব অব রূপকথা অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনে তিনি জানান. ২০১৭-১৮ অর্থ বছরে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ করদাতা হওয়া সত্বেও ভ্যাটের তৎকালীন পাবনা জেলার দায়িত্বপ্রাপ্ত কমিশনার জাহিদুল ইসলামকে ঘুষ না দেয়ায় তার বিরুদ্ধে ২৭০ কোটি টাকা ভ্যাট ফাঁকির মিথ্যা মামলা ঠুকে দেয়। যে মামলা আর হয়রানীর কারনে আজ ৪ বছর ধরে বন্ধ ইউনিভার্সাল ফুড লিমিটেড। তিনি পরিবর্তিত এসময়ে প্রতিষ্ঠানটি আবারো চালু করতে নতুন সরকারের সহায়তা কামনা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments