এস এম আলম, ৩০ সেপ্টেম্বর: পাবনা সদর উপজেলার হাজিরহাট বেতেপাড়ায় আমরা বিএনপি পরিবারের আয়োজনে পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে পাবনা জেলার আহত ও শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ এবং অনুদানের চেক বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং পাবনা জেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, “আমরা বিএনপি পরিবার” এর আহবায়ক আতিকুর রহমান রুমন। এসময় পাবনা জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



