Homeজাতীয়খাদ্যদ্রব্যের অবৈধ মজুত প্রতিরোধে কঠোর আইন সরকারের

খাদ্যদ্রব্যের অবৈধ মজুত প্রতিরোধে কঠোর আইন সরকারের

খাদ্যদ্রব্যের অবৈধ মজুত প্রতিরোধে কঠোর আইন করতে যাচ্ছে সরকার। এ জন্য ‘খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইন, ২০২০’ এর খসড়া করেছে খাদ্য মন্ত্রণালয়।

একইসঙ্গে ১৯৫৬ সালের দ্য ফুড (স্পেশাল কোর্ট) অ্যাক্টও পরিবর্তন করতে যাচ্ছে সরকার। খাদ্যপণ্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন সংক্রান্ত অপরাধের বিচার হবে স্পেশাল কোর্ট আইনের আওতায়।

সম্প্রতি চাল, পেঁয়াজ, তেলসহ বিভিন্ন ধরনের খাদ্যপণ্যের অবৈধ মজুতের মাধ্যমে ইচ্ছামতো দাম বাড়িয়ে ক্রেতাদের ভোগান্তিতে ফেলছেন একশ্রেণির অসাধু ব্যবসায়ী। বিব্রত হচ্ছে সরকার। এই প্রেক্ষাপটে কঠোর আইন করার উদ্যোগ নিল খাদ্য মন্ত্রণালয়।

এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম জাগো নিউজকে বলেন, আমাদের ‘দ্য ফুড গ্রেইনস সাপ্লাই (প্রিভেনশন অব প্রিজুডিশিয়াল অ্যাক্টিভিটি) অর্ডিন্যান্স ১৯৭৯’ রয়েছে। আইনটি অনেক পুরোনো। এটি হালনাগাদ করে নতুন আইন করা হচ্ছে।

তিনি বলেন, ‘নতুন আইন অনুযায়ী খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণনের ক্ষেত্রে অপরাধের শাস্তি কঠোর হবে। দুষ্ট লোকদের অপরাধের ধরন পাল্টেছে, আমাদের সেটা শক্তভাবেই ডিল করতে হবে। আমাদের কাজের পরিধি বেড়েছে, নানা ধরনের প্রেক্ষাপট আমাদের সামনে আসছে। সেই বিষয়গুলো বিবেচনায় নিয়ে নতুন আইন করা হচ্ছে। স্বাভাবিকভাবেই শাস্তি বাড়বে। বিশেষ খাদ্য আদালতের আওতায় এসব অপরাধের বিচার হবে।’

‘১৯৭৯ সালের আইন অনুযায়ী কেউ এই ধরনের অপরাধ করলে তিন মাসের আটকাদেশ দেয়া যেত। সেভাবে কোনো শাস্তির কথা ছিল না। ১৯৫৬ সালের ফুড স্পেশাল কোর্ট অ্যাক্টও আমরা নতুন করে করছি, এটি যুগোপযোগী করা হবে। খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইনে উল্লেখ করা অপরাধগুলোর বিচার হবে স্পেশাল কোর্ট অ্যাক্টের আওতায়।’

খাদ্য সচিব আরও বলেন, ‘আমরা এখন খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইনের খসড়ার বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের মতামত নিচ্ছি।’

খসড়া আইনে খাদ্যদ্রব্যের সংজ্ঞায় বলা হয়েছে, যেকোনো প্রকার দানাদার খাদ্যশস্য যেমন- চাল, ধান, গম ইত্যাদি; ভোজ্যতেল যেমন- সয়াবিন, পামওয়েল, সরিষা, সানফ্লাওয়ার ওয়েল, অলিভ অয়েল, সরিষার তেল এবং অন্যান্য সকল প্রকার ভোজ্যতেল, খাদ্যদ্রব্য প্রস্তুতের কাঁচামাল, পেঁয়াজ, লবণ, চিনি, ডাল, প্রক্রিয়াজাত যেকোনো খাদ্যদ্রব্য এবং অন্যান্য প্রচলিত আইনে সংজ্ঞায়িত খাদ্য।

আইনের খসড়ায় খাদ্যদ্রব্যের উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন এবং এ-সংশ্লিষ্ট অন্যান্য কাজের ক্ষেত্রে নানা কার্যক্রমকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments