Homeখেলাধুলাচট্টগ্রাম টেস্টে তাসকিনের বদলে খালেদ

চট্টগ্রাম টেস্টে তাসকিনের বদলে খালেদ

মিরপুরে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টটি তাই বাংলাদেশের জন্য পরিণত হয়েছে বাঁচামরার লড়াইয়ে।সিরিজ বাঁচানোর এই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ জনের দলে একটিই পরিবর্তন, পেসার তাসকিন আহমেদের জায়গায় নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। তাসকিন অবশ্য প্রথম টেস্টেও খেলেননি।বাংলাদেশ ঢাকা থেকে চট্টগ্রামে যাবে ২৬ অক্টোবর। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্টটি।

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও খালেদ আহমেদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments