Homeজাতীয়দিল্লি-লাহোরের বায়ু আজও বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর

দিল্লি-লাহোরের বায়ু আজও বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর

বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অপরদিকে, রাজধানী ঢাকা রয়েছে তিন নম্বরে।শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টা ৫৯ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।তালিকার শীর্ষে অবস্থান করা শহর দিল্লি এবং এই শহরটির দূষণ স্কোর ৮৫০ অর্থাৎ সেখানকার বায়ু ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে।দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর। এই শহরের বায়ুর মানের স্কোর হচ্ছে ৭৯০ অর্থাৎ সেখানকার বাতাসও ‘দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক’ অবস্থায় রয়েছে। এর আগে শুক্রবারও দিল্লির বায়ুর মান বিপজ্জনক হওয়ায় শহরের সব প্রাইমারি স্কুলে সশরীরে ক্লাস বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই সঙ্গে দূষণ প্রতিরোধে দেওয়া হয়েছে একাধিক নির্দেশনা।অপরদিকে, রাজধানী ঢাকা রয়েছে তিন নম্বরে। এই শহরের দূষণ স্কোর ২৬০ অর্থাৎ এখানকার বাতাস আজ খুবই অস্বাস্থ্যকর।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments