Homeজেলা সংবাদপাবনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

পাবনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

এস এম আলম, ৭ ডিসেম্বর: পাবনা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে দৈনিক যুগান্তর ও চ্যানেল আই এর জেলা প্রতিনিধি আখতারুজ্জামান আখতার সভাপতি এবং দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে গণনা শেষে রাত ৯ টায় ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ সভাপতি জেলা প্রতিনিধি দৈনিক ইছামতি ছিফাত রহমান সনম ও জেলা প্রতিনিধি নয়া দিগন্ত এস এম আলাউদ্দিন, যুগ্ম-সম্পাদক পদে জেলা প্রতিনিধি দৈনিক ইছামতি মোখলেছুর রহমান খান বিপ্লব, অর্থ সম্পাদক পদে জেলা প্রতিনিধি আরটিভি আবুল কালাম আজাদ, ক্রীড়া সম্পাদক পদে ইমরোজ খন্দকার বাপ্পী (জিটিভি), কল্যাণ সম্পাদক পদে জেলা প্রতিনিধি যমুনা টেলিভিশন কলিট তালুকদার। নির্বাহী সদস্য পদে জেলা প্রতিনিধি আজকের ইতিহাস আবু হাসনা মুহাম্মদ আইয়ুব, জেলা প্রতিনিধি বাসস রফিকুল ইসলাম সুইট, জেলা প্রতিনিধি চ্যানেল ২৪ ও আজকের পত্রিকা শাহীন রহমান, জিকে সাদী, জেলা প্রতিনিধি যায়যায়দিন আরিফ আহমেদ সিদ্দিকী, সুশীল কুমার তরফদার ও জেলা প্রতিনিধি বৈশাখী টেলিভিশন মিজানুর রহমান। মোট ৬২ ভোটারের মধ্যে ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট শাজাহান আলী, অধ্যাপক জহুরুল ইসলাম, অধ্যাপক রুহুল আমিন। নব নির্বাচিত সভাপতি আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম জানান, ’উৎসবমুখর পরিবেশে প্রেসক্লাবের ভোট সম্পন্ন হয়েছে। পাবনার সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করব ইনশাআল্লাহ’।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments