Homeজেলা সংবাদবাংলাদেশ মেরিন একাডেমি পাবনা এর ক্যাডেটদের পার্সিং অডিট প্যারেড অনুষ্ঠিত

বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা এর ক্যাডেটদের পার্সিং অডিট প্যারেড অনুষ্ঠিত

এস এম আলম, ৮ ডিসেম্বর: বাংলাদেশ মেরিন একাডেমি পাবনা এর ক্যাডেটদের পার্সিং অডিট প্যারেড-২০২৪ সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাড: শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমন্ডোর মাহমুদুল মালেক, নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমন্ডোর মোহাম্মদ মাকসুদ আলম, বিআইডাবিøউটিএ এর চেয়ারম্যান কমন্ডোর আরিফ আহম্মেদ মোস্তফা, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এস এম আব্দুল আওয়াল। এছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়সহ সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ মেরিন একাডেমি পাবনার কমানড্যান্ট মোঃ তৌফিকুল ইসলাম। ক্যাডেটদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কুচকাওয়াজ চলাকালীন প্রধান অতিথি কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ, বৃক্ষরোপন এবং আমন্ত্রিত সকলের অংশগ্রহণে প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ ক্যাডেট এবং আগত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি তাঁর বক্তব্যে জনান, আন্তর্জাতিক বাজারে দক্ষ মেরিন প্রফেশনালদের ক্রমবর্ধমান চাহিদা রয়েছে। যে কারণে বাংলাদেশে মেরিন একাডেমির সংখ্যা বৃদ্ধি করা অত্যন্ত প্রাসঙ্গিক। আমাদের একাডেমি সমূহের মেরিনাররা পৃথিবীর বিভিন্ন দেশের জাহাজে কর্মরত রয়েছে এবং উল্লেখযোগ্য হারে বৈদেশিক মুদ্রা অর্জন করছে, যা দেশের উন্নয়নে সরাসরি অবদার রাখছে। এ বছর একাডেমির নটিক্যাল বিভাগে ২২ জন এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগে ২২ জন ক্যাডেটসহ সর্বমোট ৪৪ জন ক্যাডেট প্রি-সী কোর্স সম্পন্ন করে প্রশিক্ষণ সমাপ্ত করেছে। মাননীয় প্রধান অতিথি সাফল্যের স্বীকৃতি স্বরূপ ক্যাডেটদের মাঝে পদক বিতরণ করেন। সকল বিষয়ে সর্বোচ্চমান অর্জনকারী ক্যাডেট হিসেবে নটিক্যাল বিভাগ হতে ক্যাডেট মোঃ রিদওয়ান হাসান রূপন কমানড্যান্ট রৌপ্য পদক প্রাপ্ত হন। প্রি-সী প্রশিক্ষণ সম্পন্নকারী ক্যাডেটবৃন্দ মেরিন প্রফেশনকে পেশা হিসাবে গ্রহণ করে ব্যক্তি, পরিবার ও দেশের অভ‚তপূর্ব অর্থনৈতিক সমৃদ্ধি সাধন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments