Homeজেলা সংবাদপাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

এস এম আলম, ৯ ডিসেম্বর: পাবনায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যে সকালে পাবনা জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, পাবনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়। দিবস উপলক্ষ্যে পাবনা জেলা প্রশাসন চত্বরে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে মানববন্ধন শেষে পাবনা পুলিশ লাইন্স শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলন মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি সমাপ্ত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মুর্তজা আলী খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোর্তজা আলী খান ও সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা কার্যালয়ের দুর্নীতি দমনের উপ-পরিচালক শহিদুল আলম সরকার, পাবনা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আখতারুজ্জামান আক্তার সহ বিশিষ্টজন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments