Homeখেলাধুলাজুভেন্টাসের কাছেও পাত্তা পেল না ম্যানসিটি

জুভেন্টাসের কাছেও পাত্তা পেল না ম্যানসিটি

চ্যাম্পিয়ন্স লিগে আরও একটি হার ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার দলকে এবার হারিয়ে দিয়েছে জুভেন্টাস। ২-০ গোলের হারে সরাসরি শেষ ষোলোতে খেলার সম্ভাবনা ম্লান হয়ে গেছে আকাশী-নীলদের।শেষ ষোলোতে সরাসরি খেলতে হলে সেরা ৮ দলের মধ্যে থাকতে হবে সিটিকে। কিন্তু ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সিটি নেমে গেছে ২২তম অবস্থানে। তবে সেরা ২৪ দলের মধ্যে থাকতে পারলে প্লে-অফ খেলে শেষ ষোলোতে যেতে পারবে গার্দিওলার শিষ্যরা।সব ধরনের প্রতিযোগিতায় সর্বশেষ ১০ ম্যাচে মাত্র ১টিতে জয় পেয়েছে ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা সিটি।বুধবার সুদিন ফেরানোর আশায় ইতালির তুরিনে খেলতে যায় সিটি। সুদিন তো দূরে থাক, ইতালি থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিকে ফিরতে হয়েছে একরাশ হতাশা নিয়ে।৫৩ মিনিটে জুভেন্টাসের হয়ে প্রথম গোলটি করেন দুসান ভ্লাগোবিক। ৭৫ মিনিটে ওয়েস্টন ম্যাকেনির গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ইতালিয়ান সিরিআর ক্লাবটি। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিশ্চিত করে তারা। ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ১৪তম অবস্থানে আছে জুভেন্টাস।গোল করতে না পারলেও দারুণ কিছু সুযোগ তৈরি করে ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনার দারুণ পাসে বল পেয়েও জুভেন্টাসের জাল খুঁজে বের করতে পারেননি আরলিং হালান্ড। নরওয়েজিয়ান তারকার শট রুখে দেন স্বাগতিক দলের গোলরক্ষক মিচেলে ডি জর্জিনো। এছাড়া ম্যানসিটির মিডফিল্ডার ইলকায় গুন্দোয়ানের একটি রকেট শটও প্রতিহত করেন জুভেন্টাস গোলকিপার।শেষ পর্যন্ত ভাগ্যের লিখন মেনে নিতে ম্যানসিটিকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments