এস এম আলম, ১৩ ডিসেম্বর: পাবনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সাথে জেলার সরকারি প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বতীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: মোকাব্বির হোসেন। এসময় উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁন, সিভিল সার্জন পাবনা ডা: শহীদুল্লাহ দেওয়ান সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


