এস এম আলম, ১৭ ডিসেম্বর: পাবনায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সংর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি ও পাবনা জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল, সেক্রেটারি অধ্যাপক আব্দুল গাফফার খান সহ বীর মুক্তিযোদ্ধাগণ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ।

