এস এম আলম, ২১ ডিসেম্বর: আগামী ২৫ ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে পাবনায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিকালে পাবনা শহরের ব্যাপ্টিষ্ট চার্চ প্রাঙ্গন থেকে শোভাযাত্রটি বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে আবার ব্যাপ্টিষ্ট চার্চ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা থেকে বড়দিনের মূল আকর্ষণ সান্তাক্লজ শিশুদের হাতে বড়দিনের উপহার হিসাবে চকলেট বিতরন করেন।

