Homeজেলা সংবাদপাবনায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া আ.লীগ নেতা সহযোগীসহ গ্রেপ্তার

পাবনায় পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া আ.লীগ নেতা সহযোগীসহ গ্রেপ্তার

এস এম আলম, ৫ ফেব্রুয়ারি: পাবনার সুজানগরে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেয়া আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবসহ দুজনকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। ওহাব পাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান। দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার মোরতোজা আলী খাঁন এক সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলা সদরের মথুরাপুর দোপপাড়ার এক ব্যাক্তির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ওহাবকে ছিনিয়ে নেয়ার ঘটনার এজাহারভুক্ত আসামি তার ব্যক্তিগত সহকারী রাব্বিকেও গ্রেপ্তার করা হয়। এর আগে গত রোববার বিকেলে মথুরাপুর হাইস্কুল মাঠ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা মামলার পলাতক আসামি আব্দুল ওহাবকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় জয় বাংলা শ্লোগান দিয়ে পুলিশের গাড়ি থেকে ওহাবকে ছিনিয়ে নিয়ে যায় তার সমর্থক স্থানীয় নেতাকর্মীরা। ওই ঘটনায় ওইদিন রাতে সুজানগর থানার এসআই আজাহার আলী বাদী হয়ে ওহাবকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় ৬৫ জন নামীয় ও দুই থেকে তিনশ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। রাতেই যৌথবাহিনীর অভিযানে এক নারী সহ ১১ জনকে মামলায় গ্রেপ্তার করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments