এস এম আলম, ১২ ফেব্রুয়ারি: পাবনার সুনামধন্য এনজিও আশা প্রতিষ্ঠাতা সফিকুল হক চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে আশা এনজিওর আয়োজনে অফিস কার্যালয়ে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের শুভ উদ্বোধন করেন আশা এনজিওর ডিস্ট্রিক্ট ম্যানেজার আহমেদ মিয়া। উপস্থিত ছিলেন বাংলা টিভির পাবনা জেলা প্রতিনিধি এস এম আলম, ডা. রতন, ডা. মৌসুমী, বিএম রেজাউল করিম, লিটন মিয়া। ক্যাম্পে ২৪০ রোগীকে ফিজিওথেরাপি দেয়া হয় এবং ১৫০ জনকে ফ্রি ইনহিলার প্রদান করা হয়।

