এস এম আলম, ১৭ ফেব্রুয়ারি: পাবনায় পূর্ব রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন নাহার এর আমন্ত্রণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। লতিফ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুন্নবী স্বপন এবং পুরস্কার বিতরণী পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাবনা জেলা শাখার সদস্য সচিব এডভোকেট খন্দকার মাকসুদুর রহমান মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব শামসুর রহমান মানিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আফজাল হোসেন রাজা, রানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা, এডরুক লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নূর আল ফাহাদ খান সিহান, পাবনা জেলা বিএনপির সদস্য সেলিম আহমেদ, পাবনা সদর উপজেলার শিক্ষা অফিসার এম.জি মাহমুদ ইজদানী, পাবনা সদর উপজেলার সহকারি উপজেলা শিক্ষা অফিসার সাঈদা শবনম, জালাল মেমোরিয়াল হাসপাতাল এর প্রতিষ্ঠাতা পরিচালক ডাঃ আহমেদ মোস্তফা নোমান, মাসপো গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলিমুজ্জামান বিশ্বাস পনি, আব্দুর রহমান এবং পাবনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তসলিম হাসান সুইট। এছাড়া অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পাবনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী মিজানুর রহমান মিলন এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী রকিবুন্নবী সুজন। খেলাটি পরিচালনা করেন আলহাজ্ব রবিউল ইসলাম, আজমল হোসেন, আশরাফ হোসেন বাচ্চু, রবিউল ইসলাম রবি, শাহিন কাদির, সোহেল , আলিম ও স্কুলের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন মো: আজাদ হোসেন, তাহসিনা আক্তার, মোঃ আব্দুল্লাহ।

