Homeআন্তর্জাতিকশীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছে পাকিস্তান

শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছে পাকিস্তান

পাকিস্তানের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারত। এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার (৭ মে) স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন। দেশটির তথ্যমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই হামলাকে ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে অভিহিত করেছেন। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যে, তারা তাদের পছন্দের স্থান এবং সময়ে এ হামলার জবাব দেবে।পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীর এবং দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারত সরকার দাবি করেছে। ভারত জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালনো হয়েছে।

পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ভারত মসজিদ, নারী ও শিশুদেরও হামলার লক্ষ্যবস্তু করেছে। তারার বলেন, পাকিস্তান পাঁচটি ভারতীয় বিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে। পাশাপাশি পাকিস্তান সেনাবাহিনী বেশ কয়েকটি শত্রুঘাঁটিও ধ্বংস করেছে। পাকিস্তানের এই মন্ত্রী বলেন, ক্ষয়ক্ষতির সম্পূর্ণ বিবরণ শিগগির জনসমক্ষে প্রকাশ করা হবে।এদিকে পাকিস্তানের বিভিন্ন স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে পাকিস্তান সব ধরনের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, পরবর্তী ৪৮ ঘন্টার জন্য তারা সব বিমানবন্দর বন্ধ করে দিচ্ছে।ভারতের অনেক বিমান পরিবহন সংস্থাও ভারতনিয়ন্ত্রিত কাশ্মীর, রাজস্থান এবং পাঞ্জাবে বিমান বাতিল করেছে। এয়ার ইন্ডিয়া ঘোষণা করেছে যে, জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চন্ডিগড় এবং রাজকোটের বিমান চলাচল বুধবার দুপুর পর্যন্ত বাতিল করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments