Homeজেলা সংবাদপাবনায় অবৈধ বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনার বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ...

পাবনায় অবৈধ বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনার বিরুদ্ধে জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণ

এস এম আলম, ৯ মে: বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় পাবনা জেলা প্রশাসন ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত সময়ে অবৈধ বালু উত্তোলন ও মাটি ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের দক্ষ নেতৃত্ব ও সরাসরি তত্ত্বাবধানে জেলার বিভিন্ন উপজেলায় সর্বমোট ৪৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, উক্ত সময়ে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে এবং ৬২ জনকে বিভিন্ন মেয়াদে দন্ডিত করা হয়েছে। এর মধ্যে ২৪ জনকে কারাদন্ড এবং বাকি ব্যক্তিদের অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে সর্বমোট ১৪ লক্ষ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাবনা সদর, বেড়া, সুজানগর, ঈশ্বরদী, ভাক্সগুড়া এবং সাঁথিয়া উপজেলা সহ জেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালিত হয়। মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সেপ্টেম্বর মাসে ৭টি, অক্টোবর মাসে ৮টি, নভেম্বর মাসে ১১টি, ডিসেম্বর মাসে ৫টি, জানুয়ারিতে ২টি, ফেব্রুয়ারিতে ৮টি, মার্চে ৭টি এবং এপ্রিল মাসে ৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন,“এই অভিযান শুধুমাত্র পরিসংখ্যান নয়, বরং এটি পরিবেশ সংরক্ষণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকারের প্রতিফলন। পাবনার প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ এবং এ বিষয়ে কোনো আপসের সুযোগ নেই।” জেলা প্রশাসনের এই কার্যক্রম বালু মহাল ও মাটি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অবৈধ কার্যক্রম দমন করতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে। স্থানীয় জনগণ ও পরিবেশবাদীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, আইনের ধারাবাহিক প্রয়োগ ও কার্যকর নজরদারি অব্যাহত থাকলে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধে লিপ্ত হওয়ার সাহস পাবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments